,

তলিয়ে গেছে কক্সবাজারের প্রবেশমুখ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার উপজেলা পরিষদের সামনের প্রায় এক কিলোমিটার রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।সড়কটি কক্সবাজারের প্রবেশ মুখ বা মূল ফটক হওয়ায় আন্তঃজেলা ও অভ্যন্তরীণ পরিবহনের সব গাড়ি এই রাস্তা দিয়েই কক্সবাজার শহরে প্রবেশ করে।

কিন্তু সাম্প্রতিক ভারী বর্ষণে সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও সড়কটির জায়গায় জায়গায় খানাখন্দ থাকায় চলাচলকারী গাড়িগুলোর গতিও বেশ মন্থর। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। সময় সময় ট্রাফিক জ্যামের দৈর্ঘ মাইলের পর মাইলও ছাড়িয়ে যায়।

ইতোমধ্যে পানি পাহাড়ি ঢলের পানি নিষ্কাষণের জন্য একটি কালভার্ট নির্মাণ চলছে। কিন্তু কাজটি বর্ষা মৌসুমে হওয়ায় আরো বেশি ভোগান্তি পড়ছে পর্যটক ও স্থানীয়রা।

কক্সবাজার সরকারি কলেজের ছাত্র আরফাত উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে সড়কের এই অংশটি পানিতে তলিয়ে যাচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দেখেও দেখছেন না।

তবে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের