সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুডুয়া ২’ ছবিতে সালমান, মুগ্ধ কলাকুশলীরা

news-image

বিনোদন ডেস্ক : একজন চোর, আরেকজন রকস্টার। একজনকে আঘাত করলে ব্যথা পায় দুজনই। কারণ তারা যমজ, হিন্দিতে জুডুয়া। পাঠক এরই মধ্যে বুঝেছেন যে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘জুডুয়া’ চলচ্চিত্রের কথা বলা হচ্ছে।

দীর্ঘ ২০ বছর বিরতির পর এর দ্বিতীয় পর্ব নির্মিত হচ্ছে। দ্বিতীয় পর্বে বদলানো হয়েছে ছবির তারকাদের। তবে সালমান-ভক্তদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ ছবিটির প্রথম পর্বের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সালমান থাকছেন এবারও। সেটা ক্যামিও চরিত্রে। যদিও গত বছরই ঘোষণা দেওয়া হয়েছিল, ছবিটির একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান; কিন্তু ছবিতে সালমানের চরিত্রের ভূমিকা কী হবে, তা নিয়ে এখনো মুখ খোলেননি কেউই।

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বছরের সবচেয়ে আলোচিত সিক্যুয়েলের তকমা পাওয়া ‘জুডুয়া ২’ চলচ্চিত্রটিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও তাপসী পানু। সালমান খানের মতো তারকার সঙ্গে অভিনয় করতে উদগ্রীব হয়ে আছেন তাঁরা তিনজনই।

সালমান খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে শাবানাখ্যাত অভিনেত্রী তাপসীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা সবাই তাঁর সঙ্গে শুটিং করার জন্য উদগ্রীব হয়ে আছি। শুটিংয়ের দিনটির জন্য অপেক্ষা করছি। তিনি এমন একজন, যাঁকে সবাই ছবিটির প্রথম পর্বে ভালোবেসে গ্রহণ করেছেন এবং তিনি ‘জুডুয়া’ ছবির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন এবং আমি আনন্দিত এই ভেবে যে ‘জুডুয়া ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আমিও ছবিটির অংশ হয়ে উঠতে পেরেছি।”

‘জুডুয়া ২’ ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন অনুপম খের, রাজপাল যাদব প্রমুখ। চলতি বছরের ২৯ সেপ্টেম্বর চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা