,

পেনাল্টি দেওয়ার অপরাধে রেফারিকে মারধর!

news-image

স্পোর্টস ডেস্ক : আমাদের দেশীয় ফুটবলে রেফারি ও অফিশিয়াল মারধরের ঘটনা প্রায় নৈমিত্তিক। তবে এশিয়ার অন্য দেশগুলো যেমন, চীন-জাপানে এ ধরনের ঘটনা বেশ বিরল। এবার সেই ধরনের ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে চীনের দ্বিতীয় বিভাগ ফুটবল। অতিরিক্ত সময়ে সাত মিনিট যোগ করা ও এ সময়ে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার অপরাধে রেফারি ও অফিশিয়ালদের বেদম পিটিয়েছেন চীনের দ্বিতীয় বিভাগের ফুটবল দল বাওডিং রোংডার উগ্র সমর্থকরা। এতে রেফারিসহ ম্যাচ অফিশিয়ালরা গুরুতর আহত হয়েছেন।

চীনে ফুটবল বিপ্লব ঘটানোর জন্য দেশটি যখন কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে নামীদামি ফুটবলারদের পেছনে নেমেছে, ঠিক এমন সময়ে এ ঘটনা দেশটির ফুটবলকে বেশ কলঙ্কিত করল। তবে এ ঘটনায় দায়ী বাওডিং রোংডা দলকে বেশ কড়া শাস্তি দিতে যাচ্ছে চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। কয়েক বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ক্লাবটি। যদিও ক্লাবের পক্ষ থেকে এরই মধ্যে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবটির চেয়ারম্যান।

ঘটনার সূত্রপাত ম্যাচের নির্ধারিত সময়ের পর থেকেই। ফুটবলারদের আক্রমণাত্মক মানসিকতার কারণে বেশ কয়েকবার খেলা থামাতে হয়। সে কারণেই অতিরিক্ত সময়ে সাত মিনিট যোগ করেন রেফারি। এত বেশি সময় যোগ করায় মাঠের বাইরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাওডিং রোংডার সমর্থকরা। কারণ খেলায় তখনো তারা ২-১ গোলে এগিয়ে। এত বেশি সময় দেওয়ার প্রতিবাদ জানালে রেফারি হুয়াং জিয়াং বাওডিং রোংডার কোচকে লাল কার্ড দেখান।

খেলার ৯৫তম মিনিটে রেফারি বাওডিং রোংডার বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল পেয়ে সমতায় ফেরে প্রতিপক্ষ দল উহান জাল। এরপর মাঠের বাইরে থেকে রেফারির উদ্দেশে ইটপাটকেল ও বোতল ছুড়তে থাকে সমর্থকরা। একপর্যায়ে পুলিশ প্রহরায় রেফারি ও অফিশিয়ালদের মাঠ থেকে বের করা হয়।

এরপর অফিশিয়ালরা হোটেলে ফিরলে কে বা কারা তাঁদের কক্ষের বৈদ্যুতিক তার কেটে দেয়। অন্ধকারে ১২-১৩ জন বাওডিং রোংডার সমর্থক হোটেলে ঢুকে রেফারি ও অফিশিয়ালদের বেদম প্রহার করতে থাকে। এতে মাথায়, কোমর এবং পায়ে গুরুতর চোট পেয়েছেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে