,

‘বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাশরাফি’

news-image

স্পোর্টস ডেস্ক : গত দুই বছর ধরে দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের খেলার ধরনও গেছে পাল্টে। নিজেদের গড়ে তুলেছে ‘টিম বাংলাদেশ’ হিসেবে। আর সেটা হয়েছে মাশরাফি বিন মর্তুজা নামক জিয়নকাঠির ছোঁয়ায়!

তার নেতৃত্বে ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার তারই অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেললেন টাইগাররা। আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেমিতে খেলার কৃতিত্ব দেখাল বাংলাদেশ।

১৫ বছর ধরে বল হাতে দারুণ সফল মাশরাফি। নড়াইল এক্সপ্রেস সফল নেতৃত্বেও। তার প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব। তবে অনেকেরই প্রশ্ন, ৩৩ বছর বয়সী মাশরাফি আর কত দিন খেলবেন? তার বিকল্প অধিনায়ক কি খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

অবসর কিংবা অধিনায়কের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত মাশরাফিকেই নেয়ার সুযোগ দেয়া উচিত। আর সেই সিদ্ধান্ত সবার মেনে নেয়া উচিত বলে মনে করেন আকরাম খান। মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেটের ‘জীবন্ত কিংবদন্তি’ বললেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান।

মাশরাফির বন্দনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘মাশরাফি একজন সফল অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। মাশরাফির ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত তাকেই নেয়ার সুযোগ দিতে হবে। ক্যারিয়ার নিয়ে মাশরাফির সিদ্ধান্তই সবার মেনে নেয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের