,

সেরেনাকে সম্মান করতে আপত্তি ‘ব্যাড বয়ের’

news-image

স্পোর্টস ডেস্ক : সেরেনা উইলিয়ামসকে ‘ইট’ মেরেছিলেন জন ম্যাকেনরো। টেনিসে ম্যাকেনরোর পরিচয়টা ব্যাড বয় হিসেবে। সেরেনাকে নিয়ে ম্যাকেনরোর মন্তব্যটি ছিল এমন, ‘২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম যদি ছেলেদের সঙ্গে খেলত, তাহলে সেরেনা ক্রমতালিকায় ৭০০ নম্বরে থাকত।’

‘সেরেনা ভালো খেলোয়াড় না; সেটা আমি বলছি না। সে মেয়েদের প্রতিযোগিতায় অবশ্যই সেরা খেলোয়াড়। কিন্তু ছেলেদের সঙ্গে সেরেনা কতটা টক্কর দিতে পারত, সেটা প্রশ্নের ব্যাপার!’-যোগ করেন জন ম্যাকেনরো।

সেরেনাকে উদ্দেশ্য করে ম্যাকেনরো ‘ইট’ ছুড়েছিলেন সোমবার। ২৪ ঘণ্টার ব্যবধানে ব্যাড বয়কে ‘পাটকেল’ মেরেছিলেন সেরেনা। জবাবটা দিয়েছিলেন এভাবে, ‘প্রিয় জন, আমি আমি আপনাকে শ্রদ্ধা করি। তাই আমাকে আপনার ভিত্তিহীন মন্তব্যের বাইরে রাখুন। আমি কখনও ওই র‌্যাংকের (৭০০তম) খেলোয়াড়দের সঙ্গে খেলিনি। আর আমার সময়ও নেই। আর আমার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন। কারণ আমি মা হতে চলেছি।’

serena

তবে সেরেনার ব্যক্তিগত জীবনকে সম্মান করতে আপত্তি জন ম্যাকেনরোর। কারণ সম্প্রতি নগ্ন অবস্থায় ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের কভারে ছবি দিয়েছেন সেরেনা। এই ইস্যু ধরেই মার্কিন কৃষ্ণকলিকে খোঁচালেন ব্যাড বয়।

সেরেনার কথার জবাবে ম্যাকেনরো বললেন, ‘সেরিনা আমাকে বলেছিল, ওর ব্যক্তিগত জীবনকে আমি যেন সম্মান করি। সেটা খুব ভালো কথা। কিন্তু আমি দেখলাম, ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের কভারে ডেমি মুরের মতো একটা ছবি দিয়েছে সেরিনা!’

১৯৯১ সালে অন্তঃসত্ত্বা থাকার সময় নগ্ন অবস্থায় ওই ম্যাগাজিনের কভারে ছবি দিয়েছিলেন অভিনেত্রী ডেমি মুর। যা নিয়ে সৃষ্টি হয়েছিল তুমুল বিতর্ক। এবার একইভাবে ম্যাগাজিনটির কভারে এলেন সেরিনাও। সেরেনার এই কাণ্ড নিয়েই যত আপত্তি ম্যাকেনরোর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে