,

হাইতির উদ্দেশে ১৬০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে ব্যানএফপিইউ-৩ (BANFPU-3) কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের ১৬০ সদস্যের একটি দল। বুধবার রাতে ইউএন চার্টার ফ্লাইটে হাইতির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তারা।

কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস জানান, পুলিশ সদর দফতরের এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।

এর আগে অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সদর দফতরে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি মিশনে নিয়োজিত থাকাকালে বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য পুলিশ শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান।

এ সময় ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. মহসিন হোসেন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৮শ সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা