,

বয়লার বিস্ফোরণে মৃত তিনজনকে আসামি করে মামলা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী জয়দেবপুর থানার অধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশিদ।

মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ থাকা তিন আসামি হলেন কারখানার বয়লার অপারেট আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনছুরুল হক। তাঁরা বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন।

মামলায় বলা হয়, বয়লারের মেয়াদোত্তীর্ণ হওয়া ও ঝুঁকিপূর্ণ জানার পরও আসামিরা পরস্পরের যোগসাজশে তা চালু করেন। আসামিদের বিরুদ্ধে ৩০২, ৩০৭, ৩২৬, ৩৩৬, ৩৩৮ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী এএসআই আবদুর রশিদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুসারে মামলাটি দায়ের করেছেন তিনি।

জানতে চাইলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলায় যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এ কারণে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাঁদের আসামি করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্তে যাঁদের নাম আসবে, মামলায় তাঁদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

কাশিমপুর এলাকার নয়াপাড়ার মালটিফ্যাবস পোশাক কারখানায় গত সোমবার সন্ধ্যায় বয়লার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে। তিনজন নিখোঁজ আছেন। আহত হয়েছেন ৫৩ জন শ্রমিক-পথচারী।

পোশাক কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই বয়লারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গত ২৪ জুন বয়লারটি মেয়াদোত্তীর্ণ হলেও গত শনিবার থেকে সেটি চালানো হচ্ছিল। এমনকি বিস্ফোরণের আগে ডাইং সেকশনের শ্রমিকেরা দুর্ঘটনার আঁচ করেছিলেন। তবে কিছু হয়নি বলে তাঁদের আবার কাজে ফেরত পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে