,

রেকর্ড জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ড জয় দিয়ে উইম্বলডনে শুভ সূচনা করেছেন রজার ফেদেরার। চোটের কারণে প্রতিপক্ষ আলেক্সান্দার দোলগোপোলোভ নিজেকে সরিয়ে নিলে প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটের পুরো ম্যাচ না খেলেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সুইস এই তারকা।

চলতি বছর অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেনে খেলেননি ফেদেরার। তাই উইম্বলডনের কোর্টে ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই মাঠে নামেন এই তারকা। অবশ্য প্রতিপক্ষের সঙ্গে পরীক্ষা পুরোপুরি দিতে হয়নি ফেদেরারকে। দ্বিতীয় সেট পুরোপুরি শেষও হওয়ার আগেই গোড়ালির ব্যথা নিয়ে সরে যান দোলগোপোলোভ। ৬-৩, ৩-০ গেমের এ জয়ে উন্মুক্ত যুগে উইম্বলডনের ৮৫তম রেকর্ড জয় পেলেন তিনি। জিমি কোনর্সকে টপকে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন ফেদেরারের।

এদিকে চোটের কারণে প্রতিপক্ষ নিজেকে সরিয়ে নিলে প্রথম রাউন্ডের পুরো ম্যাচ না খেলেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই সার্বিয়ার জোকোভিচ। স্লোভাকিয়ার মার্তিন ক্লিজান কাফের চোটে পড়ার আগে ৪০ মিনিট পর্যন্ত ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন জোকোভিচ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা