,

‘আজীবন অভিনয় করব না’

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। ২০০৬ সালে তেলেগু ভাষার চলচ্চিত্রের মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে তার। এরপর দক্ষিণী ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের পাশাপাশি পা রাখেন বলিউডে। এখানে এসে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র দর্শকদের উপহার দেন তিনি।

অভিনয়শিল্পীরা সাধারণত জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। কিন্তু এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, আজীবন অভিনয় করবেন না তিনি।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন ইলিয়েনা ডিক্রুজ। এ সময় তিনি বলেন, ‘আমি আজীবন অভিনয় করব না। তবে বড় একটি ক্যারিয়ার গড়তে চাই। আমি যে কাজটি করার সুযোগ পাই তা ভালোবেসে করি এবং তা খুব উপভোগ করি। আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই না। কারণ যখন এ বিষয়ে ভাবি তখন অধৈর্য হয়ে পড়ি, চিন্তা চলে আসে। আমি টাকা নিয়েও ভাবি না। যতটা পারি ভালো কাজ করার চেষ্টা করি।’

ইলিয়েনা ডিক্রুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রুস্তম’। ২০১৬ সালে মুক্তি পায় এটি। চলতি বছর বলিউডের ‘মুবারাকা’ ও ‘বাদশাহো’ সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে সিনেমা দুটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা