,

তুরস্কে বাংলাদেশি নিয়ে সংকটের আশঙ্কা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে প্রায় দুই হাজার বাংলাদেশি আটকে পড়েছে। আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে মানবিক সংকটের আশঙ্কা করছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী। আটককেন্দ্র থেকে মুক্তি পেয়ে তাদের কেউ কেউ আবার অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে।

মঙ্গলবার ঢাকায় সরকারি এক তথ্য বিবরণীতে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ইউরোপ গমনেচ্ছু বাংলাদেশিদের এ ধরনের অবৈধ অভিবাসনের ঝুঁকির বিষয়ে আরো সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে ইরান, লেবানন, জর্দানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের ইউরোপে অনুপ্রবেশের সুযোগ লাভের আশায় তুরস্কে আসার প্রবণতা বেড়েছে। তুরস্কের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইউরোপে অবৈধভাবে গমন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ কারণে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ওই দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে শ্লথগতি ও মানবিক সংকটের আশঙ্কা করছেন।

রাষ্ট্রদূত জানান, তুরস্কে বাংলাদেশ দূতাবাস ও ইস্তাম্বুলের বাংলাদেশ কনসু্য়ুলেট জেনারেলের হিসাব অনুযায়ী দেশটিতে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় দুই হাজার। এতে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। যারা অবৈধভাবে তুরস্কে অবস্থান করছে অথবা যারা তুরস্কের ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পাচ্ছে, তাদের অনেকে আবার ইউরোপ যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দেয়ার চেষ্টাকালে মৃত্যুমুখে পতিত হচ্ছে। এদের অনেকেই তুরস্কে সক্রিয় মানবপাচারকারী দলের প্রলোভনে পড়ে সর্বস্ব খুইয়েছে। সম্প্রতি ইস্তাম্বুলে একজন বাংলাদেশি মারাও গেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের