,

‘দেশে কোনো গরিব থাকবে না’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী পাঁচ বছরে দেশে কোনো গরিব মানুষ থাকবে না। যাদের জমি আছে, কিন্তু ঘর নেই তাদের সরকারিভাবে ঘর করে দেয়া হচ্ছে। তাই এ জেলায় কেউ আর গৃহহীন থাকবে না।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তার তীরবর্তী কুটিরপাড় বালুর বাঁধ পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তিস্তার তীরবর্তী জনপদকে তিস্তার কড়াল গ্রাস থেকে রক্ষা করতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। যাতে আর কাউকে ঘরবাড়ি হারাতে না হয়। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের আওতায় কুটিরপাড় বাঁধ রক্ষার্থে ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে।

তিনি বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। আগামীতে এসব ক্লিনিকের সেবার মান আরো বাড়ানো হবে।

এসময় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহির তাহু, মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম বাবু, ইউপি সদস্য মজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জিন্না/রাশেদ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে