,

সাকিব-নিপুণের দ্বন্দ্ব নিয়ে এবার প্রকাশ্যে এলেন ওমর সানি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নিপুন শাকিব খানকে প্রকাশ্যে শয়তান বলেছে, যেটা ঠিক হয়নি বলে জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি বলেন নিপুন নিজেই বড়দের সম্মানের বিষয়টি সামনে আনতে চেয়েছে; কিন্তু সে শাকিবের কতটুকু সম্মান করলো? শাকিব তো তার সিনিয়র।

দেশের প্রথম সারির একটি পত্রিকার সঙ্গে আলাপকালে চিত্রনায়ক ওমর সানি মঙ্গলবার দুপুরে শাকিব খান ও নিপুন দুজনই আমার অনেক ছোট। তাদের আমি স্নেহ করি। কিন্তু তারা যদি এভাবে একের পেছনে অন্যজন লেগে যায় তাহলে দুঃখজনক।

ওমর সানি বলেন, আমি শুনেছি শাকিব একটি টেলিভিশন চ্যানেলে নাকি শিক্ষিত অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনতে গিয়ে বুবলীর কথা বলেছেন। শাকিব যদি এমন কোনো কথা বলে যে ইন্ডাস্ট্রিতে তেমন শিক্ষিত মেয়ে নেই তাহলে শাকিব ভুল বলেছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে। শাকিব খানের প্রথম নায়িকা এরিন জামানের শিক্ষাগত সম্পর্কে জানতে গেলেই অনেকের দাঁত ভেঙে যাবে।

ওমর সানি আরো বলেন, সবসময় যে শিক্ষাগত যোগ্যতাই মূল বিষয় হবে তা না নয়, বলিউডের মেগাস্টারদের শিক্ষাগত যোগ্যতা আহামরি কিছু নয়। ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেবের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্ত তেমন নেই, তাই বলে তাকে মানুষ চেনে না, মানুষকে কি তাকে অশিক্ষিত মনে করে? গড গিভেন কিছু বিষয় থাকে। তাই বলে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যে বাদ দিয়ে দিতে হবে তা নয়।

গত রবিবার শাকিব খান বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে নানা কথা বলেন। এরই প্রেক্ষিতে শাকিবের কিছু কথার বিরোধীতা করে চিত্রনায়িকা নিপুন শাকিবের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছোঁড়েন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা