,

তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতানোর পুরস্কার পেলেন সরফরাজ আহমেদ। টি-টোয়েন্টি, ওয়ানডের পর এবার পাকিস্তানের টেস্ট দলেরও অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি।

ইংল্যান্ডে কয়েকদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে নেয় পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ের তলানিতে থেকেও দলকে শিরোপা জয়ে কার্যকরী নেতৃত্ব দেওয়ায় টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হলো সরফরাজকে। মঙ্গলবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।

এ প্রসঙ্গে শাহরিয়ার খান বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে আহমেদকে (সরফরাজ আহমেদ) টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগটি নিচ্ছি আমি।’

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ। অক্টোবরে ওই সিরিজটি নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে।

টেস্টে অধিনায়কের দায়িত্ব পেয়ে গর্বিত সরফরাজ বলেন, ‘টেস্ট অধিনায়ক হিসেবে আমাকে মনোনীত করায় আমি সম্মানিত বোধ করছি। সব ফরম্যাটে দলকে ভালো ফলাফল এনে দিতে আমি সেরাটা দিয়ে চেষ্টা করব। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পর আমরা থেমে যেতে চাইবো না।’

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ১০মিলিয়ন রুপি করে পুরস্কার দেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এছাড়া টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেওয়া হয় ৫ মিলিয়ন রুপি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের