,

প্রথমবার জুটিবদ্ধ বরুণ-আনুশকা

news-image

 

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা। যশ রাজ ফিল্মসের ব্যানারে সুঁই ধাগা : মেড ইন ইন্ডিয়া সিনেমাটি নির্মাণ করবেন দম লাগাকে হ্যায়শা সিনেমা খ্যাত লেখক-পরিচালক শরৎ কাটারিয়া ও প্রযোজক মানীশ শর্মা।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে বরুণ ধাওয়ান বলেন, ‘গান্ধীজি থেকে মোদিজি আমাদের দেশের সব নেতারাই মেড ইন ইন্ডিয়ার প্রচারণা করে এসেছেন। সুঁই ধাগা সিনেমার মাধ্যমে এই বার্তা কোটি কোটি দর্শকের মাঝে বিনোদনের মাধ্যমে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। শরতের লেখা চিত্রনাট্য আমার খুবই পছন্দ হয়েছে এবং যশ রাজ ফিল্মসের সিনেমায় অভিনয় করতে পেরে আমি খুবই খুশি। আনুশকা ও আমি প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছি। আশা করছি, অসাধারণ কাজ হবে।’

আনুশকা শর্মা বলেন, ‘নতুন আইডিয়া যেখানে মানুষের আগ্রহ রয়েছে সেগুলো সবসময়ই আমাকে উচ্ছ্বসিত করে। সুঁই ধাগা এমন একটি সিনেমা যা ভারতের প্রত্যেক মানুষের গল্প। এছাড়া বরুণ ধাওয়ান এবং মণীশ শর্মা ও শরৎ কাটারিয়ার সঙ্গে কাজ করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি।’

মনীশ শর্মা বলেন, ‘দম লাগা কে হ্যায়শা সিনেমার মাধ্যমে দর্শকের কাছ থেকে ভালোবাসা পাওয়ার পর শরতের সঙ্গে আবারো কাজ করছি, তাই খুবই উচ্ছ্বসিত। সুঁই ধাগা এমন একটি গল্প যা আমাদের সবার প্রতিচ্ছবি। বরুণ ও আনুশকার মাধ্যমে আমরা সঠিকভাবে গল্পটি এগিয়ে নিতে পারব।’

আগামী বছর জানুয়ারিতে সুঁই ধাগা : মেড ইন ইন্ডিয়া সিনেমাটির শুটিং শুরু হবে। একই বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের