,

মেসিকে ঘিরে বার্সা অপ্রতিরোধ্য: গার্দিওলা

news-image

 

স্পোর্টস ডেস্ক :গত মৌসুমে এক কোপা দেল’লে ছাড়া অন্য কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। তাই স্প্যানিশ জায়ান্টদের নিয়ে সমালোচনা চলছেই। এর সঙ্গে বার্সায় চুক্তি নবায়ন ঝুলে থাকায় মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনটাও বহমান।

বড় কোনো সাফল্য না পাওয়ায় বার্সার কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লুইস এনরিককে। তবে অন্যরা সমালোচনা করলেও তাদের মিছিলে যোগ দিতে রাজি ননা বার্সার প্রাক্তন কোচ পেপ গার্দিওলা। এটাকে এক প্রকার বাড়াবাড়ি হিসেবেই দেখছেন তিনি।

কাতালান গনমাধ্যম এল’এসপোর্তেকে গার্দিওলা বলেন, ‘বার্সাকে আমি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় দেখছি। লুইস এনরিকের পারফরম্যান্স চমৎকার ছিল। তার অধীনে বার্সা প্রায় অপ্রতিরোধ্যেই ছিল। তারা বেশ ভালো ফুটবল খেলেছে। মেসি যখন কেন্দ্রে থাকে তখন ব্যাপারটা এমনই হয়। নতুন চুক্তি হওয়া খেলোয়াড়রা খারাপ আমি তেমনটা দাবি করছি না।’

এক সময়ের প্রিয় সতীর্থ মেসির প্রশংসা করে গার্দিওলা বলেন, ‘আমার দেখা ফুটবলারদের মধ্যে মেসি এ যাবৎকাল পর্যন্ত সেরা। সে কি করছে সেটা ব্যাপার না।সবকিছুতে তার উদযাপন ও পর্যবেক্ষন অনেক স্বাভাবিক। তিন-চার জন ফুটবলারকে কাটিয়ে বল আনার জন্য সে সেরা নয়। সেরা এজন্যই যে সে বিশ্বের অন্য সব ফুটবলারের চেয়ে অধিকতর ভালো করে এ কাজটি করতে পারে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে