বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে যাত্রাপথে দুর্ঘটনায় নিহত ৩১১

news-image
এবার ঈদুল ফিতরের আগে-পরে যাত্রাপথে দুর্ঘটনা বেড়েছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে। ঈদযাত্রায় এবার সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় ৩১১ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে সড়ক-মহাসড়কেই ২০৫টি দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৪৮ জন।  নৌ-পথে ১টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। রেলপথে ট্রেনে কাঁটা পড়ে পূর্বাঞ্চলে ২৫ জন ও পশ্চিমাঞ্চলে ৯ জনসহ মোট ৩৪ জন নিহত হয়েছেন। ঈদযাত্রার ১৩ দিনে সর্বমোট ২৪০টি দুর্ঘটনায় ৩১১ জন নিহত ও ৮৬২ জন আহত হয়েছেন।

গত বছর ঈদুল ফিতরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার দুই বেড়েছে। গত বছর সড়ক দুর্ঘটনা হয়েছে ১২১টি। এতে প্রাণহানি হয়েছে ১৮৬টি। এবার সড়ক দুর্ঘটনা হয়েছে ২০৫টি। নিহতের সংখ্যা গত বছরের চেয়ে ৮৮জন বেশি। গত বছর আহত হয় ৭৪৬জন। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৮ জনে।

মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুগ্ম-মহাসচিব গণি মিয়া বাবুল, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ খোকন।

ঈদ কেন্দ্রিক যাত্রায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটির উদ্যোগে গত চার বছর ধরে মনিটরিং সেলের মাধ্যমে পর্যবেক্ষণ করে আসছে। যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটিরিং সেলের সদস্যরা ২২টি জাতীয় দৈনিক, ৬টি আঞ্চলিক  দৈনিক, ১০টি অনলাইনে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনের পক্ষে মোজাম্মেল হক চৌধুরী ১০ দফা সুপারিশমালা তুলে ধরেন গণমাধ্যমের সামনে।

সুপারিশমালার মধ্যে রয়েছে- যানবাহনের গতি নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ, ফিটনেস পদ্ধতি ডিজিটাল করা, রাস্তায় সেফটি অডিট করা, যাত্রী সচেতনতা বৃদ্ধি করা, নসিমন-করিমন বন্ধে উদ্যোগ নেওয়া, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ। এবার সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ঢাকা-ময়মসিংহ-রংপুর রুটে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩৮ ভাগ বাস, ৩৪ ট্রাক ও পিকআপ, ২৪ ভাগ নসিমন-করিমন-ভটভটি-ইজিবাইক অটোরিক্সা ও মটর সাইকেল, ৪ ভাগ অন্যান্য যানবাহন এসব দুর্ঘটনায় জড়িত ছিল। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সিংহভাগ দুর্ঘটনা ঘটেছে। মোট সংগঠিত দুর্ঘটনার ৩৮ ভাগই মুখোমুখি সংঘর্ষ, পথচারি ৩৬ শতাংশ, ওভারটেকিং ১৩ শতাংশ ও নিয়ন্ত্রণ, অভারলোড, যানবাহনের ক্রুটি ও চালকের অসচেতনতার কারণে ১৩ ভাগ দুর্ঘটনা ঘটেছে।

সমকাল

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু