,

সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের

news-image

আগামী ৩০ দিনের মধ্যে শরীয়তপুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় দুই হাত হারানো সিয়াম খানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৪ জুলাই) এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে এ আদেশ দেন।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী সিফাত মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘সিয়ামের পরিবারকে আগামী ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
গত মে মাসে এ বিষয়ে আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিফাত মাহমুদ। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ অন্তর্বর্তী আদেশ দেন। প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ওই এলাকায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবহেলা ঘোষণা করা হবে না— রুলে তা জানতে চাওয়া হয়। এছাড়া সিয়াম খান আহত হওয়ার জন্য বিবাদীদের কেন দায়ী করা হবে না এবং সিয়াম খানকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না— তাও জানতে চাওয়া হয় রুলে।
পরে গত ২৯ মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই), জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি, নড়িয়া সাব-জোনাল অফিস শরীয়তপুরের সহকারী মহাব্যবস্থাপককে (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ও অ্যান্ড এম) আদালতের ব্যাখ্যা দিতে বলা হয়।
৩০ মে শুনানিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইনজীবী আদালতে বলেন, ‘অভ্যন্তরীণ তদন্ত চলছে।’ ওই দিন আদালত ব্যক্তিগত হাজিরা থেকে তাদের অব্যাহতি দিয়ে ৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে আদালত এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে