,

শাহজালালে ৬৮৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৬৮৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানান, শুল্ক গোয়েন্দা শাহজালালে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১,৩৬,৮০০ শলাকা ( ৬৮৪ কার্টন) বিদেশি সিগারেট জব্দ করেছে।

জব্দ করা এসব সিগারেট ইউএসএর ৩০৩ ব্র্যান্ডের। যার বাজার মূল্য ৫৪ লাখ ৭২ হাজার টাকা। আটক যাত্রীরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা এলাকার মো. বেল্লাল উদ্দিন ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার মো. রুবেল। এরমধ্যে বেল্লাল দুবাই থেকে কুয়েতের কেইউ ২৮৩ ফ্লাইটে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে এবং রুবেল দুবাই থেকে জি ৯০৫১৩ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার ভোরে অবতরণ করেন।

মইনুল খান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে। এসময় যাত্রীরা ৩ ও ৬ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয় এবং পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের ছয়টি লাগেজ খুলে মোট ৬৮৪ কার্টন সিগারেট জব্দ করা হয়।

উল্লেখ্য, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) ফাঁকি দেওয়ার জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের