,

আদালতে ফরহাদ মজহার, মুক্তি চান নিজ জিম্মায়

news-image

আদালত প্রতিবেদক : নিজ জিম্মায় মুক্তি চেয়েছেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম মোহা: আহসান হাবিবের আদালতে হাজির করা হলে তিনি এ আবেদন করেন।

আইনজীবীরা জানান, ওই আদালতে ফরহাদ মজহার জবানবন্দি দিচ্ছেন। জবানবন্দি শেষ হলে তার আবেদনের ওপর শুনানি হবে।

যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধারের পর কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। এর আগে সকালে যশোর থেকে তাকে ঢাকায় এনে আদাবর থানায় নেওয়া হয়। সেখানে তার স্বজনরা সাক্ষাত করেন।

পরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার জানিয়েছেন, অজ্ঞাত কয়েক যুবক চোখ বেঁধে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তিনি ওষুধ কেনার জন্য ভোরে বাড়ি থেকে বের হন। এ ঘটনার পর তার আর কিছু মনে নেই।

ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ফরহাদ মজহার নিখোঁজ বিষয়ে তার স্ত্রী থানায় একটি জিডি করেন। জিডিটি মামলা আকারে নেওয়া হয়েছে। এতে ভিকটিম হিসাবে ফরহাদ মজহারকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তার জবানবন্দি অনুযায়ী তদন্ত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার ডিসি মাসুদুর রহমান, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

টানা ১৮ ঘণ্টা ‘নিখোঁজ’ রহস্যের পর সোমবার রাতে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র‌্যাব। এ সময় তিনি হানিফ পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন। পরে রাত পৌনে ২টার দিকে খুলনার ফুলতলা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুটি টিমের কাছে তুলে দেওয়া হয় ফরহাদ মজহারকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা

সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এবং এ নিয়ে থানায় জিডিও করা হয়। সমকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা