,

ছাড়পত্র পেল শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নায়িকা শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ সিনেমাটি আজ বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাহেন। জানা যায়, ২০১১ সালের জুন মাসে ‘পাগল মানুষ’ ছবির শুটিং শুরু হলেও ছবির পরিচালক এম এ মান্নানের মৃত্যুর কারণে ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি। ছবির কাজ বন্ধ রেখেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর বদিউল আলম খোকনের পরিচালনায় ছবির বাকি অংশের শুটিংয়ে অংশ নেন শাবনূর।

এদিকে থাইরয়েড রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন শাবনূর। তিনি এখন অস্ট্রেলিয়াতে চিকিৎসাধীন রয়েছেন। রোগের কারণে শাবনূর শারীরিকভাবে দিন দিন শুকিয়েও যাচ্ছেন বলে জানা যায়। তবে ঈদুল ফিতরে এই অভিনেত্রী দেশে ফিরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তার। আর এই ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা