,

ঢাকায় পৌঁছেছে গেরিলা কমান্ডার শহীদুল মামার মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পৌঁছেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার শহীদুল হক মামার মরদেহ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ১১ মিনিটে তার মরদেহ বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তারিক আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সেখানেই তাকে দেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার।

দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় নামাজে জানাজা শেষে শহীদুল হক মামাকে বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হবে। এর আগে সোমবার স্থানীয় সময় বিকেলে কাতারের দোহার আবু হামোর মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদ, বেশ ক’জন বীর মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশি কমিউনিটির নেতারা।

দুই মাসেরও বেশি সময় ধরে কাতারের ওয়াকরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩০ জুন দুপুরে ইন্তেকাল করেন শহীদুল হক মামা। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে কাতারসহ দেশ-বিদেশে শোকের ছায়া নেমে আসে।

সুইডেনপ্রবাসী একাত্তরের এই গেরিলা যোদ্ধা মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী ছিলেন। গত ২৮ এপ্রিল ঢাকা থেকে সুইডেন যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কাতারের ওয়াকার হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে