,

কাহারোলে নৈশ্যকোচ-নসিমন সংঘর্ষে নিহত ৩

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের কাহারোলে নৈশ্যকোচ ও নসিমন ভটভটি’র সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

সোমবার রাত দেড়টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার বটতলী পীরের হাটের ডহন্ডা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী শীতাতাপ নৈশ্যকোচ হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-গ-১৪-৪৪৪১) এর সাথে বীরগঞ্জ উপজেলা থেকে বাড়ি’র অভিমূখে কাহারোলগামী একটি যাত্রী বোঝাই নসিমন ভটভটি’র মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বৈশাকু (৬০) ও গকুল (৪৫) নামে দু’জন নিহত হয়। আহত হয় আরো ৬ জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুভ (৩২) নামে আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। আহতরা হলেন- রাধা কান্ত (৪৫), নৃপেন (৬৫), রাম প্রসাদ (৩৮), ইশু কান্ড (৪৫) ও রীরেন(৫৫)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা