,

পালিয়ে বেড়াচ্ছেন অভিনেতা বিক্রম!

news-image

 

বিনোদন ডেস্ক : পালিয়ে বেড়াচ্ছেন কলকাতার মডেল সোনিকা সিং চৌহান মৃত্যুর ঘটনায় অভি‌যুক্ত অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এখন তিনি কোথায় আছেন তার সহ-অভিনয়শিল্পীসহ কেউ-ই কোনো খোঁজ খবর দিতে পারছেন না। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি একটি টেলিভিশন সিরিয়ালের কাজ শেষ হওয়ার পর থেকে লাপাত্তা বিক্রম। গত মাসের ১ জুন বিক্রম অভিনীত ‘খোঁজ’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতেও উপস্থিত ছিলেন না তিনি।

পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গত ৩০ মে আদালতে বিক্রমের বিরুদ্ধে জামিন অযোগ্য অনিচ্ছাকৃত খুনের মামলার ধারা যুক্ত হওয়ার পর থেকেই বিক্রম নাকি ‘লাপাত্তা’। বিক্রম নাকি কারো ফোন ধরছেন না।

এদিকে একটি সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বিক্রমের ফোন নাকি মাঝে চালু করা হয়েছিল। ফোনের টাওয়ার ট্র্যাক করে দেখা গেছে- সেটি তার কসবার বাড়িতে। প্রশ্ন উঠেছে তবে কি বিক্রম বাড়ি গিয়েছিলেন, নাকি ফোনটা কাউকে দিয়ে বাড়িতে পাঠিয়েছেন? বিক্রমকে নাকি মাঝে অনলাইনেও দেখা গেছে।

তবে পুলিশের ধারণা- বিক্রম কলকাতাতেই আছেন, বাইরে কোথাও ‌যাননি। হাইকোর্টে বিক্রমের আগাম জামিন খারিজ হলেই তাকে গ্রেপ্তার করা হবে। তবে শেষ প‌র্যন্ত কী হয় তা শুনানির দিন প‌র্যন্ত অপেক্ষা করতে হবে।

গত ২৯ এপ্রিল ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান কলকাতার সুপারমডেল সোনিকা সিং চৌহান। এ সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। দুর্ঘটনার দিন মদ্যপান করে গাড়ি চালানোর কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে