,

ব্রাজিলকে টপকে শীর্ষে জার্মানি

news-image

স্পোর্টস ডেস্ক : অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েও কনফেডারেশন কাপ জিতেছে জার্মানি। দলটির ভক্ত-সমর্থকরা তাই খুবই খুশি। এরই মধ্যে আরেকটি সুখবর পেয়ে গেল ফুটবলের বর্তমান শিরোপাধারী দলটি। ব্রাজিলকে হটিয়ে বিশ্ব র‍্যাংকিয়ের শীর্ষস্থান দখল করল জার্মানরা। আগামী বৃহস্পতিবার ফিফার র‍্যাংকিং আপডেট হলে নম্বর ওয়ান পজিশনে উঠে যাবে জোয়াকিম লোর দল।

গত এপ্রিল থেকেই ফিফা র‍্যাংকিয়ের শীর্ষে ছিল ব্রাজিল। তবে কনফেডারেশনস কাপে অভাবনীয় সাফল্য জার্মানিকে ব্রাজিলের ওপরে জায়গা করে দিল। এরপর আর্জেন্টিনা তিনে নেমে যাবে। কনফেডারেশন কাপে দারুণ পারফর্ম করায় উন্নতি হচ্ছে পতুর্গালেরও। চারে উঠে আসছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এর আগে সাত নম্বর স্থানে ছিল রোনালদোরা। তবে কনফেডারেশন কাপের ফাইনালে খেলেও অবনমন হচ্ছে চিলির। সাতে নেমে যাচ্ছে অ্যালেক্সিস সানচেজের দল। এর আগে চারে ছিল চিলি।

অবনমন হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, বেলজিয়াম, কলম্বিয়া, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র। কলম্বিয়া আটে, ফ্রান্স নয় ও বেলজিয়াম দশে অবস্থান করছে। এ ছাড়া ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। ৩২তম স্থানে রয়েছে দেশটি। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন রয়েছে একাদশতম স্থানে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইরান। সাত ধাপ ২৩তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এছাড়া অস্ট্রেলিয়া ৪৪ ও জাপান ৪৫তম স্থানে রয়েছে। আগের মাসে র‍্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা