,

ওজন কমাতে নিন জিরা থেরাপি

news-image

স্বাস্থ্য ডেস্ক : ওজন কমাতে যত রকমের সহজ উপায় আছে তার বেশিরভাগই কি চেষ্টা করে দেখে নিয়েছেন? রেজাল্ট কি জিরো? তাহলে এবার একটু হাতে তুলে নিন জিরে। যে জিরে কম বেশি নানা তরকারির স্বাদ বাড়িয়ে তোলে, সেই জিরে যে আপনার মেদ ঝরিয়ে আপনাকে তন্বী করে তুলতে পারে তা জানতেন কি?

১) এক গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই জিরা গুঁড়া শুধু ফ্যাট কমানোই নয় তার পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরলও।

২) এই জিরা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে।

৩) বলা হয়ে থাকে, এক গ্লাস পানিতে এক চামচ জিরা ফুটিয়ে, সেই পানির রং বাদামি হলে, সেই পানিটুকু ঠাণ্ডা (স্বাভাবিক তাপমাত্রায় এনে) করে পান করলেও হজম শক্তি বৃদ্ধি পায়।

৪) অনেকেই রায়তা খেতে ভালোবাসেন। সেই রায়তায়, দইয়ের মধ্যে একটু জিরার গুঁড়া মিশিয়ে খেলেও তা ওজন কমাতে সাহায্য করে।

৫) আবার, রাতে দুই চামচ জিরা পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই পানিটুকু ছেঁকে হাল্কা গরম করে পান করলে নাকি তা মেদ ঝরাতে সাহায্য করে।

তবে ওজন কমাতে গিয়ে অনেকেই নিজের শরীরের ওপর অনেক অত্যাচার করে থাকেন। সুস্থ-সহজ জীবনযাপন এবং খাদ্যাভ্যাস আপনার মনের পাশাপাশি শরীরকেও ভালো রাখে। পাশাপাশি দুশ্চিন্তা কমানো এবং পর্যাপ্ত ঘুমের কথাও মাথায় রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা