,

‘২০ দলীয় জোটের মধ্যে জঙ্গি সদস্য রয়েছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক বিএনপি এবং ২০ দলীয় জোটের মধ্যে জঙ্গি সদস্যরা রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জঙ্গিবাদ দমনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, জঙ্গিবাদ পৃথিবীব্যাপী এক সমস্যা। এর কারণে অনেক উন্নত দেশে শত শত নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। তবে উন্নত দেশের চেয়ে ভালো ও সার্থকভাবে জঙ্গিবাদ দমন করতে পেরেছে বাংলাদেশ। তাদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলোই জঙ্গিবাদের মদতদাতা।

তিনি বলেন, বিএনপি শুধু জঙ্গিবাদের মদতদাতা নয়, জালিয়াতির সঙ্গেও যুক্ত। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে কিছুদিন আগে খালেদা জিয়া বিএনপির সদস্যপদ নবায়ন করেছেন। সেখানে বয়স, পেশা ও শিক্ষাগত যোগ্যতার কোনো উল্লেখ নেই। শুধু নাম রয়েছে। এটা জালিয়াতি ছাড়া আর কী হতে পারে?

বক্তারা বলেন, শিক্ষক ও মসজিদের ইমামরা একত্রে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করলে জঙ্গিবাদ গোড়া থেকে নির্মূল করা সম্ভব। সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স দেখিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ক্ষেত্রে ব্যাপক সফলতা ইতিমধ্যেই দেখিয়েছেন। স্বাধীনতা যারা চায়নি তারাই আজকের জঙ্গি। এর শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে কাজ করলেই জঙ্গি নির্মূল করা সম্ভব বলে জানান বক্তারা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে