,

এখনও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন বুমরাহর দাদা

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভারতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এখন উঠতি তারকা। আলো ছড়াচ্ছেন তিনি দেশের জার্সিতে৷ কিন্তু এই আলোর নীচেই রয়েছে অন্ধকার৷ বুমরাহর দাদা সন্তোখ সিং ৮৪ বছর বয়সে জীবন নির্বাহ করতে অটো চালাচ্ছেন৷ এটাই বাস্তব৷

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার একটি হাউসিং ডেভলপমেন্ট কলোনিতে ভাড়া থাকেন সন্তোখ৷ কিন্তু বুমরাহ দাদা অবস্থা মোটেই এতটা শোচনীয় ছিল না৷আহমেদাবাদেই থাকতেন সন্তোখ৷তিনটি কারখানার মালিক ছিলেন তিনি৷ বুমরাহর বাবা জসবীর সিং ও দাদা একসঙ্গে ব্যবসা চালাতেন৷ ২০০১-এ জন্ডিসে প্রাণ হারান জসবীর৷ সন্তানের মৃত্যুশোকে নিজেকে সামলাতে পারেননি সন্তোখ৷ তিনি ভেঙে পড়েন৷চূড়ান্ত অর্থনৈতিক সংকটের মধ্যেই ব্যাংক থেকে লোন নিয়ে কারখানাগুলি বিক্রি করে দেন সন্তোখ৷

এরপর সন্তোখ চলে আসেন উত্তরাখণ্ডে৷ এখানে এসে চারটি অটো কেনেন তিনি৷ রুদ্রপুর থেকে কুচ পর্যন্ত চালান৷অটো চালিয়ে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা বদলালেও, ফের পরিবারে অর্থাভাব দেখা দেয়৷ বুমরাহর দাদা তখন তিনটি অটো বিক্রি করে দেন৷

বাবার মৃত্যুর পরেই বুমরাহ ও তাঁর মা ঠাকুর্দার বাড়ি ছেড়ে চলে আসেন৷ এরপর আর কখনও দেখা হয়নি তাঁদের৷ কিন্তু বুমরাহর দাদা ছোটবেলার ছবি হাতে নিয়েই নাতির জন্য প্রার্থনা করেন৷ বুমরাহর জন্য গর্বিত সন্তোখ৷ তিনি জানিয়েছেন যে, একদিন তাঁর নাতি দেশের মুখ উজ্জ্বল করবে৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের