,

অভিষেককে চাইছেন না প্রিয়াঙ্কা

news-image

 

বিনোদন ডেস্ক : ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ ও বেওয়াচ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় বলিউড সিনেমা থেকে অনেকদিন ধরেই দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সঞ্জয় লীলা বানসালিরগুস্তাখিয়া সিনেমার মাধ্যমে আবারো বলিউড সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা।

উর্দু কবি সাহির লুধিয়ানা ও কবি-ঔপন্যাসিক অমৃতা প্রীতমের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি বানসালির সঙ্গে সহ-প্রযোজনার পাশাপাশি অমৃতা চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। তবে সিনেমায় কেন্দ্রীয় পুরুষ চরিত্র অর্থাৎ সাহিরের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

এদিকে প্রথমে চরিত্রটির জন্য শাহরুখ খান ও ইরফান খানকে বেছে নেয়া হয়। কিন্তু নানা কারণে সিনেমাটিতে অভিনয় করতে রাজি হননি তারা। এরপর চরিত্রটির জন্য অভিষেক বচ্চনের সঙ্গে কথা বলেন নির্মাতারা। কিন্তু শেষ পর্যন্ত অভিষেককেও চরিত্রটিতে দেখা যাচ্ছে না। কারণ চরিত্রটিতে অভিষেক অভিনয় করুক তা চাইছেন না প্রিয়াঙ্কা।

একটি সূত্রের তথ্য মতে, ‘প্রিয়াঙ্কা এমন একজন অভিনেতাকে চাইছেন যিনি এর আগে কোনো পিরিয়ড সিনেমায় অভিনয় করেননি। অভিষেক এর আগে ওমরাও জান (২০০৬) সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছেন। যেহেতু বানসালির সঙ্গে প্রিয়াঙ্কা সিনেমাটি প্রযোজনা করছেন তাই এ অভিনেত্রী তার সীমাবদ্ধতার কথা বানসালিকে জানিয়ে দিয়েছেন এবং সাহির চরিত্রটির জন্য অন্য কাউকে খুঁজছেন।’

শোনা যাচ্ছে, চলতি বছর এ সিনেমার শুটিং শুরু হবে। গত মাসে প্রিয়াঙ্কা যখন মুম্বাই এসেছিলেন তখন পোশাকের ট্রায়ালও দিয়েছেন। কিন্তু এখন তার শিডিউল নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তিনি দুটি হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি অ্যা কিড লাইক জ্যাক এবং অন্যটি রেবেল উইলসন, লিয়াম হেমসওর্থ ও অ্যাডাম ডিভাইনের সঙ্গে একটি রোমান্টিক কমেডি সিনেমা। এছাড়া এর সঙ্গে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের শুটিংও করবেন তিনি। এ কারণে গুস্তাখিয়া সিনেমাটি বিলম্বিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে