,

বিএনপির জায়গায় যাবে না জাপা : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অনেকে বলেন বিএনপির জায়গায় আমরা যাব, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কারণ বিএনপি অনেক মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে। আমার হাতে রক্তের দাগ নেই। বিএনপির স্থানে আমরা যাব না।

সোমবার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ২৬ বছর ক্ষমতার বাহিরে থেকেও অনেক অত্যাচার, অন্যায়, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের পরেও জাতীয় পার্টি ভেঙ্গে যায়নি। ৯ বছর জাতীয় পার্টির সরকার দেশ পরিচালানা করেছে। সে সময় আওয়ামী লীগ ও বিএনপি দু’দলই ৩৬৫ দিন হরতাল করেছে, ভালোভাবে দেশ পরিচালনা করতে দেয়নি।

এরশাদ বলেন, সিলেটের প্লাবনে লক্ষ লক্ষ মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও সিলেটে পাহাড় ধসে মাটি চাঁপায় মানুষের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে এসব আল্লাহর গজব।

তিনি বলেন, জেলে থেকে দুইবার পাঁচটি করে আসনে জয়লাভ করে পৃথিবীর ইতিহাসে আমিই বিরল ইতিহাস সৃষ্টি করেছি। আমরা নিঃশেষ হয়ে যায় নাই। সুষ্ঠু নির্বাচন দিলে আমরাই বিজয়ী হবো।

জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির সভাপতিত্বে যৌথসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দোলায়ার হোসেন খাঁন, সৈয়দ আব্দুল মান্নান, সাইদুর রহমান টেপা, ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল, শফিকুল ইসলাম শফিক, সংসদ নুরুল ইসলাম ওমর এমপি, আমির হোসেন ভূইয়া এমপি, কেন্দ্রীয় নেতা ডা. সেলিমা খান, একেএম আসরাফুজ্জামান খান, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, সাহিদা রহমান রিংকু, জয়নাল আবেদীন মো. সানাউল্লাহ সানু, আজহারুল ইসলাম সরকার, সালাহ উদ্দিন, মুন্না, আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।

সভায় জাপা মহাসচিব বলেন, এরশাদের নেতৃত্বে নতুন জোট গঠিত হবার পর থেকে তৃণমূলে কর্মীদের মাঝে উৎসাহ অনেক গুনে বেড়েছে। এই জোটকে আরো শক্তিশালী দলকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে গিয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে