,

মে মাসে শিশু হত্যা ২৭, ধর্ষণের শিকার ৭৪ নারী ও শিশু ॥ আত্মহত্যা ৫৪

news-image

দেশে শিশু হত্যা ও নারী ধর্ষনের ঘটনা উদ্বেগজনকহারে বাড়ছে। শুধু মে মাসেই রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ২৭ শিশু হত্যা ৭৪ নারী ও শিশু ধর্ষণের শিকার ও ৫৪ জন আত্মহত্যা করেছেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, পারিবারিক ও সামাজিক নৃসংশতার বিষয়টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা উদ্বেগজনক। শিশু হত্যা, শিশু ধর্ষণ, গণ ধর্ষণ,পারিবারিক ও সামাজিক কোন্দলে আাহত ও নিহত, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য এ মাসে।
ধর্ষণ ঃ মে মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ৭৪ জন নারী ও শিশু । এদের মধ্যে শিশু ৩২ জন। ২৮ জন নারী। ১২ জন নারী গণ ধর্ষণের শিকার হন ও ২ জনকে ধর্ষনের পর হত্যা করা হয়। গত পাঁচ মাসের মধ্যে এই মে মাসেই ধর্ষণের সংখ্যা সবচেয়ে বেশী। এই মাসে সভারে গণ ধর্ষণের শিকার হয় এক পোষাক শ্রমিক। যশোরে এক হোটেল কর্মীকে গণ ধর্ষণের পর হত্যা করে তিন কিশোর।
আত্মহত্যা : মে মাসে সারা দেশে আত্মহত্যা করেছে ৫৪ জন । এদের মধ্যে ২০ জন পুরুষ ও ৩৩ জন নারী ও ১ জন শিশু। পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানী, পরীক্ষায় খারাপ ফল, এমনকি পছন্দের পোষাক কিনতে না পারার কারনেও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় । ঢাকা বিভাগে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশী।

শিশু হত্যা : মে মাসে ২৭ শিশুকে হত্যা করা হয় । নির্যাতনের শিকার হয় ৪৯ জন। এদের মধ্যে পিতা মাতা কর্তৃক খুন হয় ৪ শিশু। ময়মনসিংহের এিশালে এক সঙ্গে ৪২ শিশুর চুল কেটে দেয় এক স্কুল শিক্ষক। নাটোরে আড়াই বছরের এক শিশুকে হত্যা করে প্রতিবেশী।

যৌতুকঃ মে মাসে যৌতুকের কারনে প্রাণ দিতে হয়েছে ৫ জন নারীকে । নির্যাতনের শিকার হয় ৩ জন । বগুড়ার শিবগঞ্জে যৌতুক না পেয়ে পিটিয়ে অচেতন করে স্ত্রীকে ঘরের মেঝেতে জীবন্ত কবর দেয়ার চেষ্টা করে পাষন্ড স্বামী। রাজধানীতে ১০ লাখ টাকা যৌতুকের দাবীতে ফাতেমা নামে এক গৃহবধূকে হত্যা করে স্বামী।

পারিবারিক কলহ : পারিবারিক কলহে মে মাসে নিহত হন ৪৬ জন, এদের মধ্যে পুরুষ ১৮ জন ,নারী ২৮ জন।। এদের মধ্যে স্বামীর হাতে নিহত হন ১৯ জন নারী। আর স্ত্রীর হাতে নিহত হন ৮ জন স্বামী । পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্ধ, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে। চট্ট্রগ্রামের মিরসাইয়ে পারিবারিক কলহে ছেলের হাতে নিহত হয় বাবা ।
সামাজিক অসন্তোষ ঃ সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন ১৮ জন ! আহত হয়েছেন ৪০৩ জন। সামাজিক সহিংসতায় আহত ও নিহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে । নরসিংদিতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হন ১ জন । এ ঘটনায় আহত হয় ২০ ।
অন্যান্য সহিংসতার ঘটনা- মে মাসে ২ জন এসিড নিক্ষেপের শিকার হয়। মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ৩জন, আহত হয় ৩ জন। সড়ক দূর্ঘটনায় এ মাসে নিহত ১৮৫ ও আহত ৩৮৯ জন। তাছাড়া পানিতে ডুবে, অসাবধানবশত, বিদ্যুৎপৃস্ট হয়ে, বজ্রপাতে মৃত্যুবরন করেছে ৬৬ জন। গণপিটুনিতে নিহত হয় ২ ,আহত হয় ৩ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৪ জনের। জঙ্গি ও সন্ত্রাসী দমন অভিযানের নামে গনগ্রেফতার করা হয় ২২৮ জনকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে