,

এবার দেবের ‌‘চ্যাম্প’ আসছে বাংলাদেশে

news-image

বিনোদন প্রতিবেদক : ‘চ্যাম্প’ ছবির দুটি পোস্টার ঈদে পশ্চিমবঙ্গে ‍মুক্তি পেয়েছিল টলিউডের শীর্ষ নায়ক দেবের ছবি ‘চ্যাম্প’। ছবিটি এবার আসছে বাংলাদেশের পর্দার জন্য। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) আওতায় ছবিটি মুক্তি পাচ্ছে এ দেশে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এটি সারাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবিটি আনছে তিতাস কথাচিত্র। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। তাদের সূত্রে জানা যায়, দেবের ছবির বিনিময়ে ওপার বাংলায় যাচ্ছে বাংলাদেশের ‘মাস্তানি’। কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত এ সিনেমা পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স।

এদিকে, ‘চ্যাম্প’ হলো খেলাধূলা ও ড্রামাটিক চলচ্চিত্র।পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো প্রযোজনায় এসেছেন দেব। এতে দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। আরও আছেন চিরনঞ্জিৎ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, কৌশিক গাঙ্গলী, লাবনি সরকার। চলচ্চিত্রটি ঈদের আগে গত ২৩ জুন পশ্চিমবঙ্গের ১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

অন্যদিকে, এই ঈদে বাংলাদেশে কলকাতার অপর শীর্ষ নায়ক জিতের ‘বস-২’ মুক্তি পেয়েছে। তার কিছুদিন বাদেই আসছে দেবের ‘চ্যাম্প’। তাই অল্প কিছুদিনের ব্যবধানে বাংলাদেশে কলকাতার শীর্ষ দুই নায়কের ছবি মুক্তি পেতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে