,

বাংলাদেশে আসছেন মার্গারিটা মামুন

news-image

 

স্পোর্টস ডেস্ক :চলতি বছরই বাংলাদেশে আসার পরিকল্পনা করেছেন রিও অলিম্পিকে স্বর্ণজয়ী রাশিয়ান জিমন্যাস্ট বাংলাদেশী বংশোদ্ভূত মার্গারিটা মামুন। বাবা বাংলাদেশী হওয়ায় পিতৃভূমির টানে এদেশে আসার কথা জানিয়েছেন এ অ্যাথলেট। চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বরে বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন জিমন্যাস্ট মার্গারিটা মামুন।

তার মা রাশিয়ান হলেও বাবা বাংলাদেশী। বাবা মারা যাওয়ার পর পৈতৃক ভূমি ভ্রমণের কথা জানিয়েছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে আসলে বাবার মৃত্যর পর এটাই হবে তার এ দেশ সফর।

রিও অলিম্পিক-২০১৬ তে রিদমিক জিমন্যাস্টে সেরাটার জন্য স্বর্ণপদক জেতেন মার্গারিটা মামুন। স্বর্ণ জয়ের পাশাপাশি অলিম্পিকে নতুন রেকর্ড গড়ে তার পারফরম্যান্স। রিও অলিম্পিকে ৭৬.৪৮৩ স্কোর নিয়ে রেকর্ড গড়েন ২১ বছর বয়সী এ অ্যাথলেট। তার অসামান্য কৃতিত্বের মাত্র ছয় দিন পর মস্কোতে মারা যান বাবা মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। পাকস্থলির ক্যান্সারের আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মৃত্যবরণ করেন তিনি।

বাংলাদেশ সফর নিয়ে গালফ নিউজকে মার্গারিটা মামুন বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সেখানে (বাংলাদেশ) গিয়ে বাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব। তার মৃত্যুর পর সেখানে এটাই আমার প্রথম সফর হতে পারে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা