,

সিলেটে ১৭৪টি স্কুল বন্ধ ঘোষণা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদী-হাওরের পানি বৃদ্ধি পেয়ে সিলেটে নতুন করে প্লাবিত হয়েছে অন্তত ৪০টি গ্রাম এবং বন্ধ ঘোষণা করা হয়েছে ১৭৪টি স্কুল। প্লাবিত গ্রামগুলো সিলেট সদর, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলা অবস্থিত।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা বৃষ্টির কারণে বরাক নদীতে পানি বেড়ে যাওয়ায় বরাকের শাখা নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী।

তিনি আরো জানান, ফেঞ্চুগঞ্জে ও ওসামানী নগরে কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত এলাকায় ১২৮ মেট্রিকটন চাল ও দুই লাখ ৭৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের ফলে সিলেট ও চট্টগ্রামে পাহাড়ধস হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা