,

চিলির স্বপ্ন ভেঙে জার্মানির শিরোপা জয়

news-image

 

স্পোর্টস ডেস্ক :কোপা আমেরিকার দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে জার্মানি। রবিবার সেন্ট পিটার্সবার্গে চিলির মার্সেলো দিয়াজের মারাত্মক ভুলে ম্যাচের ২০ মিনিটে খেলার ধারার বিরুদ্ধে গোল পেয়ে যায় জার্মানি। ফাইনালে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন লার্স স্টিনডল। এই আসরে জার্মানির এটি প্রথম শিরোপা জয়।

২০তম মিনিটে খেলার ধারার বিপরীতে স্টিনডলের গোলটি একরকম চিলির উপহাপর। টিমো ভের্নার মার্সেলো দিয়াসকে ফাঁকি দিলে সামনে ছিলেন কেবল ক্লাওদিও ব্রাভো। এগিয়ে আসা এই গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠানোর বদলে জার্মান ফরোয়ার্ড বল বাড়ান অরক্ষিত স্টিনডলকে। ফাঁকা জালে বল পাঠানোর অমন সহজ সুযোগ হাতছাড়া করেননি তিনি।

পিছিয়ে পড়া চিলি আক্রমণের ধার আরও বাড়িয়ে সুযোগ তৈরি করেও রক্ষণ ভাঙতে পারেনি। ৮১তম মিনিটে মাঠে আসার কিছুক্ষণের মধ্যে সমতা আনার সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন আনহেলো সেহাল। কিন্তু বারের অনেক ওপর দিয়ে মেরে হতাশ করেন এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে সানচেসের দারুণ ফ্রি-কিক ঠেকিয়ে দেন টের স্টেগেন। প্রতি আক্রমণে সুযোগ তৈরি করে জার্মানিও। কিন্তু ব্রাভোকে আর পরাস্ত করতে পারেনি তারা। প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জয়ের আনন্দে মাঠ ছাড়ে জার্মানি।

ফিফা কনফেডারেশন্স কাপে প্রথমবারেরমত চ্যাম্পিয়ন হলো জার্মানি। সর্বশেষ ১২ বছর আগে কনফেড কাপের সেমিতে উঠে ব্রাজিলের কাছে হেরেছিল জার্মানরা। এবার ফাইনালে উঠে আর ভুলটি করলো না জার্মানি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা