,

এবার কমেডির মোড়কে হিন্দি টেলিভিশনে আসছেন বাংলার মহাগুরু

news-image

 

বিনোদন ডেস্ক :বছরের প্রথম দিকে মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু তার প্রচারেও সেভাবে দেখা যায়নি তাঁকে। জন্মদিনটাও লোকচক্ষুর আড়ালেই কাটিয়েছেন মিঠুন চক্রবর্তী। কানাঘুষো শোনা যাচ্ছিল, স্বেচ্ছায় অবসর নিয়েছেন বলিউডের ডিস্কো ডান্সার। কিন্তু যাবতীয় জল্পনাকে ভুল প্রমাণিত করে নিজের দর্শকদের জন্য পর্দায় ফিরছেন তিনি। আর এবারে পৌঁছে যাচ্ছেন সরাসরি আম জনতার ড্রয়িং রুমে। এই প্রথমবার হিন্দি টেলিভিশনের পর্দায় দেখা যাবে বাংলার মহাগুরুকে।
কমেডির হাত ধরেই হিন্দি টেলিভিশনে আত্মপ্রকাশ করছেন মিঠুন। শোনা গিয়েছে, শোয়ের নাম রাখা হয়েছে ‘ড্রামা কোম্পানি’। ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে তাঁর প্রমোশনাল ভিডিও। যাতে টেলিভিশনের চেনা মুখের সঙ্গে অন্য মেজাজে দেখা যাচ্ছে মিঠুনদাকে। ‘শম্ভু দাদা’ নামে এক থিয়েটার কোম্পানির মালিক হিসেবে দেখা যাবে তাঁকে। যাঁর হুকুম তামিল করতে হবে কৃষ্ণা অভিষেক, আলি আসগর, সুগন্ধা মিশ্র, সংকেত ভোঁসলের মতো পোড় খাওয়া অভিনেতাদের।
সূত্রের খবর, এই শোয়ের মাধ্যমেই টেলিভিশনের জগতে ফিরছেন ড. মশুর গুলাটি ওরফে সুনীল গ্রোভার। কপিলের শো ছাড়ার পর আর সেভাবে বোকাবাক্সে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি সলমনের ‘টিউবলাইট’-এর প্রমোশনাল এপিসোডে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলিভিশন অভিনেতাকে। তবে নতুন এই শোতে নাকি স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স দিতে চলেছেন সুনীল। সব ঠিক থাকলে জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে এই শো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা