,

মেয়রের উপর অকস্মাৎ হামলায় যুবক আটক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুর ওপর অকস্মাৎ হামলা চালিয়েছে এক যুবক। এতে তিনি সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন হামলাকারী যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের গুপ্তাপাড়ায় অবস্থিত মেয়রের বাসভবনের সামনের আসবাবের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গুপ্তাপাড়া মোড় এলাকায় মেয়রের বাসার সামনে একটি আসবাবের দোকানে বসে ছিলেন মেয়র। কথা বলার সময় হঠাৎ এক যুবক তার ওপর হামলা করেন। ওই যুবক মেয়রের ফতুয়া টেনে ছিঁড়ে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে।

অতর্কিত এ ঘটনায় অপ্রস্তুত হয়ে যান মেয়র। তেমন প্রতিরোধ করতে পারেননি তিনি। এ সময় তার দেহরক্ষীরা কিছুটা দূরে অবস্থান করছিলেন। ঘটনা দেখার পর তারা ছুটে আসেন এবং সেখানে উপস্থিত মানুষ হামলাকারী যুবককে ধরে পুলিশে খবর দেন।

পরে পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। পুলিশ ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি। কেন হামলা হয়েছে, সেটাও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শহরের সিও বাজার বুড়িরহাট এলাকার আবদুল গফুরের ছেলে সাদ্দাম আলী (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা