মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক আটক অভিযান, বেশিরভাগই বাংলাদেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে এক বড় আকারের অভিযানে চালাচ্ছে সেদেশের নিরাপত্তা বাহিনী এবং গত ২৪ ঘন্টায় সেদেশে বহু লোককে গ্রেফতার করা হয়েছে – যাদের একটা বড় অংশই বাংলাদেশি।

সারা মালয়েশিয়া জুড়ে এই অভিযান চালানো হচ্ছে- কিন্তু গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানাতে পারেনি সেখানকার বাংলাদেশ মিশন।

তবে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রথম দিন ১ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫১৫ জনই বাংলাদেশি শ্রমিক।

এছাড়া ইন্দোনেশিয়ার আছেন ১৩৫ জন। আর গ্রেফতারকৃত বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা পাবার জন্য ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড কর্মসূচিতে রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ গত ৩০শে জুন। তার পর থেকেই অবৈধ শ্রমিকদের গ্রেফতারের এ অভিযান শুরু হয়।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর সায়েদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন সপ্তাহের ছুটি চলার কারণে তারা গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট সংখ্যা জানতে পারেননি।

তবে সেদেশে অবৈধ নাগরিকদের চিহ্নিত করা ও তাদের বৈধ হবার কর্মসূচি রয়েছে এবং সেটি চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সেই কর্মসূচি ২০১৭ সালের ডিসেম্বর মাসে শেষ হবে বলে জানান তিনি। যারা বৈধভাবে বিমানে করে মালয়েশিয়ায় ঢুকেছিল তাদের জন্য এ কর্মসূচি।

এছাড়া যেসব কর্মীর কাছে কোনো বৈধ কাগজপত্র নাই, যারা অবৈধভাবে প্রবেশ করেছিল তাদের জন্য সহায়ক কর্মসূচি ছিল ই-কার্ড কর্মসূচি, সেটাই শেষ হয়েছে। আর সেই প্রক্রিয়া অনুযায়ী মালয়েশিয়ার সরকার অভিযান চালাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

অন্যদিকে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের কর্মকর্তা হারুন উর রশিদ বলছিলেন যারা বৈধতার সুযোগ নিতে পারে নাই তাদের গ্রেফতার করা হচ্ছে।

তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছে, সেকারণে গ্রেফতারকৃতদের সংখ্যা বলা যাচ্ছে না। তবে এই সংখ্যাটা অনেক বলে মনে করা হচ্ছে।
হারুন উর রশিদ জানান বৈধতার সুযোগ বাংলাদেশিরা বেশি নিলেও গ্রেফতারকৃতদের মধ্যে তারাই বেশি বলে মনে হচ্ছে।

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে আবেদনের সময়সীমা নতুন করে বাড়ানো হবে না।

মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে প্রায় ছয় লাখ অবৈধ বিদেশি শ্রমিক অবস্থান করছেন। এ পর্যন্ত আবেদন করেছেন ১ লাখ ৬১ হাজার ৫৬ জন, অর্থাৎ মাত্র ২৩ শতাংশ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু