,

ঢাকাই ছবির নায়কদের প্রশংসায় শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবিতে এক দশক ধরে শাকিব খান রাজত্ব করছেন। তবে শীর্ষ নায়কের আসনে বসেও নিজের উত্তরসূরি নায়কদের প্রশংসা করলেন শাকিব। দিলেন পথচলায় অনেক পরামর্শও। বিষয়টা বেশ চমক জাগানিয়া ও ইতিবাচক হয়ে এলো চলচ্চিত্রপ্রেমীদের জন্য।

রোববার (২ জুলাই) বিকেলে একটি বেসরকারি চ্যানেলে ঘণ্টাব্যাপী সাক্ষাৎকার দেন শাকিব খান। সেখানেই তিনি বাপ্পী, সাইমন, আরিফিন শুভ, ইমন ও নিরবের কাজের প্রশংসা করেন।

সাক্ষাৎকারে নতুন নায়কদের মধ্যে কারা ভালো কাজ করছে এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আরিফিন শুভ খুব ভালো কাজ করছে। বাপ্পীও অনেক ভালো কিছু ছবি করছে। ওর অনেক সম্ভানা রয়েছে। ইমন, নিরবও পরিশ্রম করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সাইমনও বেশ ভালো কাজ করে। ওর কিছু ভালো ছবি আছে। এরা সবাই ভালো করছে। অন্যরাও যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। একদিন তারা আমার চেয়েও বেশি জনপ্রিয় হতেই পারে। সেজন্য পরিশ্রম করে যেতে হবে।’

এই নায়কদের কাউকে নিজের প্রতিপক্ষ ভাবেন কি না এই প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘কাজের জায়গায় সবাই সবার প্রতিপক্ষ। তবে সেটা হতে হয় সুন্দর, পরিপাটি। আজকাল সেই জায়গাটি আর ঠিক থাকছে না। কিছু বাজে বিষয় উঠে আসছে।’

শাকিব একপর্যায়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘জায়েদও অনেকদিন ধরে চেষ্টা করছে।’

এরপর বুবলীর প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শাকিব বলেন, ‘আসলে বুবলীর সঙ্গে আমাকে নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, এটা অপু ম্যাডামের জন্যই হয়েছে। তবে এটুকু বলতে চাই, বুবলীর মতো আরও অনেক নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে আসুক।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের