,

লাইভ প্রচারে জ্ঞান হারালেন নারী সাংবাদিক, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : সাংবাদিকদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। আর টেলিভিশন সাংবাদিকদের প্রায়ই লাইভ কোনও ঘটনা দর্শকদেরকে সামনে উপস্থাপন করতে হয়। অনেক ক্ষেত্রে যেখানে থাকে বিপদের সম্ভাবনাও।

সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। সংবাদ জানাতে জানাতে সংবাদের শিরোনাম হলেন এক নারী সাংবাদিক।

গত বুধবার পাকিস্তানের একটি চ্যানেলের সাংবাদিক ইরজা খান ক্রেনে চড়ে ক্যামেরার সামনে সংবাদ পরিবেশন করছিলেন। প্রায় ৩০ ফুট উঁচুতে ছিলেন তিনি। লাহোরের তেহরিক-ই-ইনসাফ দলের সমাবেশের খবর করছিলেন ইরজা। হঠাৎ করেই তার কথা জড়িয়ে আসে। হাত থেকে পড়ে যায় বুম। জ্ঞান হারিয়ে মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি।

নিচে দাঁড়ানো লোকজন ধরে নেন তাকে। পরে হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান বলে পাকিস্তানি কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। যদিও পরে ইরজা খান তার ফেসবুক ও টুইটারে জানান তিনি বেঁচে আছে। তবে তিনি জ্ঞান হারিয়েছিলেন। এদিকে তার জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার সময়ে ধারণকৃত লাইভ ভিডিওটি ভাইরাল হয়ে যায় গণমাধ্যমে।

https://youtu.be/6FuwiB6u8Ro

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের