,

উল্টোপথে বিচারপতির গাড়ি : মটরসাইকেল চালক আহত

news-image

রাজধানীতে উল্টোপথ দিয়ে আসা এক বিচারপতির গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন একজন মটরসাইকেল চালক ।

রোববার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেল ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত মটরসাইকেল জেবিন ফয়সলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, উল্টোপথে আসা গাড়িটি একজন বিচারপতির। তবে তিনি সে সময় গাড়িতে ছিলেন না।

ওসি বিচারপতির নাম প্রকাশ না করলেও গাড়িটি হাই কোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বলে আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশের লালবাগ ট্রাফিক জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হারুণ অর রশীদ জানান, মিতসুবিসি জিপ গাড়িটি মিন্টো রোডের দিক থেকে উল্টোপথে আসছিল বাংলামোটরের দিকে যাওয়ার জন্য। একই সময় রূপসী বাংলা মোড় থেকে মিন্টো রোডের দিকে যাওয়ার জন্য মটরসাইকেল নিয়ে বাঁক নিয়েছিলেন ফয়সল।

“মটরসাইকেলটি সরাসরি জিপের নিচে চলে যাওয়ায় গুরুতর আহত হন ফয়সল।” ফয়সল একটি বেসরকারি প্রতিষ্ঠানের আইটি বিভাগে কাজ করেন বলে জানান তিনি।

বিচারপতির গাড়িচালক কামালকে ট্রাফিক পুলিশ আটক করে থানায় সোপর্দ করেছে।তবে রমনা থনার ওসি বলছেন, “চালককে এখনও গ্রেপ্তার করা হয়নি। আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ভার বহন করছেন গাড়ির মালিক।”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের