,

নৈশ ক্লাবে শাহরুখ-আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : জব হ্যারি মেট সেজাল সিনেমার প্রচারণার জন্য অভিনব সব পদ্ধতি অনুসরণ করছেন শাহরুখ খান। প্রথমে সিনেমার মিনি ট্রেইলার প্রকাশ করলেন তিনি। এরপর সেজাল নামের একদল নারীর মাঝে প্রকাশ করলেন সিনেমার প্রথম গান ‘রাঁধা’।

এবার সিনেমাটির দ্বিতীয় গান ‘বিচ বিচ ম্যায়’ প্রকাশের জন্য মুম্বাইয়ের একটি নামকরা নৈশ ক্লাবে যাবেন শাহরুখ ও আনুশকা শর্মা। ৩ জুলাই নৈশ ক্লাবের একঝাঁক দর্শক-শ্রোতার মাঝে প্রকাশ করা হবে গানটি। যাদের বেশির ভাগই থাকবেন তরুণ ও যুবক। ‘বিচ বিচ ম্যায়’ একটি পাঞ্জাবি ঘরানার গান। শাহরুখ এবং আনুশকা দুজনকেই পাঞ্জাবি পোশাকে দেখা যাবে। এমনকি দর্শক-শ্রোতাদের সামনে গানের তালে পা মেলাবেন শাহরুখ-আনুশকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জব হ্যারি মেট সেজাল সিনেমার গল্পে দেখা যাবে-সেজালের জন্য বাগদানের আংটি খুঁজতে গিয়ে নিজের ভালোবাসা ও সম্পর্কের বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারে হ্যারি। অন্যদিকে হ্যারির সংস্পর্শে এসে স্বাধীনতা, নিরাপত্তা ও প্রশান্তি খুঁজে পায় সেজাল।

সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। এ নির্মাতার সঙ্গে প্রথম সিনেমা হলেও এটি শাহরুখ-আনুশকা জুটির ‍তৃতীয় সিনেমা। এর আগে রব নে বানাদি জোড়ি ও জব তাক হ্যায় জান সিনেমায় দেখা গেছে তাদের। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইউরোপে সম্পন্ন হয়েছে। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের