,

আহত দিশার সঙ্গে টাইগার

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি। বাঘি-টু সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তারা। এছাড়া ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কের গুঞ্জনে প্রায়ই খবরে আসেন। প্রায়ই তাদের বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যায়।

এদিকে গতকাল (১ জুলাই) রাতেও একসঙ্গে দেখা গেছে টাইগার ও দিশাকে। ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দিও হয়েছেন তারা। এ সময় ক্রাচে ভর দিয়ে হাঁটছিলেন দিশা। অন্যদিকে কথিত প্রেমিকাকে সাহায্য করায় ব্যস্ত ছিলেন টাইগার। গাড়িতে চড়তে গিয়ে দিশার কোনো সমস্যা হচ্ছিল কিনা সেদিকেও খেয়াল রাখছিলেন তিনি।

নাচের প্রস্তুতি নিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন দিশা। এ জন্য কয়েকদিন তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটাহাঁটি করতে হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাদের একসঙ্গে বিভিন্ন স্থানে দেখা গেলেও প্রেমের সম্পর্কের বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন টাইগার-দিশা। এক সাক্ষাৎকারে টাইগারের সঙ্গে প্রেম প্রসঙ্গে দিশা বলেছিলেন, ‘টাইগার এবং আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমরা খুবই ভালো বন্ধু। বন্ধুর সঙ্গে পার্টিতে যাওয়া অথবা ঘোরাঘুরি করা মানেই বিশেষ কিছু নয়। আমি বুঝি, গুঞ্জন আমাদের পেশার একটি অংশ। আমরা অভিনয়শিল্পী। তাই আমরা সব কথা বলতে পারি না। একটি কথা বলার আগে আমরা হাজারবার ভাবি। একটি ভুল কথা বললে, আমার বিরুদ্ধে হাজারটা নেতিবাচক টুইট হবে। আর প্রেম করলে তা বলতে হবে এমন কোনো নিয়ম নেই।’

অন্যদিকে টাইগার শ্রফ বলেছিলেন, ‘রোমান্স করার সময় আমার নেই। আমরা শুধু ভালো বন্ধু। আমাদের দুজনের একই রকম কিছু পছন্দ রয়েছে, যেমন : জিমনেসিয়াম ও নাচ। আমরা নাচের রিহার্সেলে দেখা করি। এছাড়া আমাদের দুজনেরই একই বন্ধু রয়েছে যাদের সঙ্গে আমরা কফি খেতে যাই। এর বেশি কিছু না। এর বাদে সবই গুঞ্জন।’

এছাড়া দিশার সঙ্গে বাঘি-টু সিনেমায় অভিনয় প্রসঙ্গে টাইগার জানিয়েছেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। আমি তাকে আগে থেকেই চিনি। বাঘি সিনেমার আগেও তার সঙ্গে আমার পরিচয় ছিল। আমাদের দুজনের পারস্পারিক বোঝাপড়া ভালো। আমি মনে করি, তার সঙ্গে পর্দায় অভিনয় খুবই মজার একটি বিষয় হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের