,

তানোরের ৩ ‘জঙ্গি’ ফের রিমান্ডে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার ডাঙাপাড়া গ্রামে ‘জঙ্গি বাড়ি’ থেকে গ্রেফতার আটজনের মধ্যে তিনজনকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাইফুল ইসলাম তাদের প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৩ জুন প্রথম দফায় গ্রেফতার আটজনের মধ্যে ছয়জনের ১০ দিন ও দুজনের পাঁচ দিন করে রিমান্ড দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আগের রিমান্ড শেষে ‘জঙ্গি বাড়ির’ মালিক রমজান আলী ছেলে ইব্রাহিম হোসেন, ইস্রারাফিল হোসেন ও তাদের ভগ্নিপতি রবিউল ইসলামকে দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ জুন রাতে তানোরের পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের স্কুলশিক্ষক রমজান আলীর বাড়ি ঘিরে অভিযান শুরু করে পুলিশ। বগুড়ার কাউন্টার টেররিজম ইউনিট ও রাজশাহী জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে তিন নারীসহ আটজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় সুসাইডাল ভেস্ট, বোমা ও পিস্তলসহ বেশকিছু বিস্ফোরক। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট সুইসাইডাল ভেস্টগুলো নিস্ক্রিয় করে।

ওই ঘটনায় তানোর থানার পিএসআই জাহিদুল ইসলাম খন্দকার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করেন। মামলায় একই পরিবারের আটজনসহ নয়জনকে আসামি করা হয়। মামলাটি তদন্তের জন্য মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমানকে দায়িত্ব দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে