,

জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ‘মধুর’ প্রতিশোধ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে ৩১৬ রান করেও সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচটিতে ৬ উইকেট হাতে রেখেই সলোমন মাইরের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে জয় পায় জিম্বাবুয়ে।

তবে আজ (রোববার) গলের দ্বিতীয় ওয়ানডেতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি সফরকারীরা। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে পরাজয় বরণ করতে হয়েছে তাদের।

এদিন টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। স্বাগতিকদের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং নেমে ৩৩.৪ ওভারে গুটিয়ে যায় সলোমন মাইরেররা। মূলত সানদাকান (৪) ও ডি সিলভার (৩) বিধ্বংসী বোলিংয়ের কাছে নত হতে হয় জিম্বাবুয়েকে। সব উইকেট হারানোর আগে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে মাত্র ১৫৫ রান। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হ্যামিল্টন মাসাকাদজা (৪১)।

জিম্বাবুয়ের এই ঠুনকো রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিক শ্রীলঙ্কা। দলের হয়ে থারাঙ্গা ৭৫ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের