,

মেসির আমন্ত্রণপত্র হারিয়ে ফেলেছেন ম্যারাডোনা!

news-image

স্পোর্টস ডেস্ক : এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিয়েকে কেন্দ্র করে ভালোই আলোড়ন উঠেছে ফুটবলবিশ্বে। আর্জেন্টিনায় মেসির এই বিয়েতে হাজির হয়েছিলেন অনেক তারকা। বিয়ের দাওয়াত পেয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও। প্রিয় শিষ্যর বিয়েতে তাঁকে দেখা যাবে, এমনটাই হয়তো ভেবেছিলেন অনেকে। কিন্তু এখন জানা যাচ্ছে, ম্যারাডোনা নাকি মেসির বিয়ের সেই আমন্ত্রণপত্রটিই হারিয়ে ফেলেছেন!

গত শুক্রবার আর্জেন্টিনার রোজারিওতে হয়ে গেছে মেসির বিয়ের অনুষ্ঠান। যেখানে দেখা গেছে মেসির আর্জেন্টিনা ও বার্সেলোনার অনেক সতীর্থকে। কিন্তু তাঁর সাবেক দুই কোচ লুইস এনরিকে ও ম্যারাডোনা ছিলেন অনুপস্থিত। প্রিয় শিষ্যের বিয়েতে না যাওয়ায় অনেকেই তাই প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনার সঙ্গে মেসির সুসম্পর্ক নিয়ে। তবে তেমন গুজব উড়িয়ে দিয়েছেন ম্যারাডোনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মেসিকে শুভেচ্ছা জানাচ্ছি। সে জানে যে, আমি তাকে কত ভালোবাসি। আমার আমন্ত্রণপত্রটা কোথাও হারিয়ে গেছে। কিন্তু মেসির প্রতি আমার মনোভাব কখনোই বদলাবে না। সে খুবই ভালো খেলোয়াড় ও একজন ভালো মানুষ।’

২০১০ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার সময় ম্যারাডোনা ছিলেন আর্জেন্টিনার কোচ। মেসি ছিলেন অধিনায়ক। দুজনের যুগলবন্দিকে সে সময় শিরোপা জয়ের আশা জাগিয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের মনে। শেষ পর্যন্ত অবশ্য দলকে সাফল্য এনে দিতে পারেনি ‘মেসিডোনা’। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের