,

ছেলেকে নিয়ে থাইল্যান্ডে ঘুরছেন অনন্ত-বর্ষা

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত নায়ক অনন্ত জলিল নিজ ব্যবসার কারণে বিভিন্ন দেশে সব সময় যান। এখন তিনি আছেন থাইল্যান্ডে। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বর্ষা ও একমাত্র ছেলে আরিজ। স্ত্রী ও সন্তানের সঙ্গে সেখানে সুন্দর সময় পার করছেন বলে জানান অনন্ত জলিল।

এ বিষয়ে অনন্ত জলিল বলেন, ‘ঈদের পরদিন সপরিবারে থাইল্যান্ডে ঘুরতে এসেছি। থাইল্যান্ডের ফুকেত প্রদেশ ও অন্য আরো জায়গা ঘুরে দেখছি। ঈদের ছুটিতে দেশে ঘুরতে ইচ্ছা করে। আমাদের দেশেও দেখার মতো চমৎকার অনেক জায়গা আছে; কিন্তু খ্যাতির বিড়ম্বনার কারণে দেশের কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয় না।’

অন্যদিকে বর্ষা বলেন, ‘অনন্ত সব সময় ব্যবসার কারণে বিভিন্ন দেশে ছোটাছুটি করে। তখনও অনন্ত অনেক সময় আমাদের সঙ্গে নিয়ে যায়। অনন্তর কাজ শেষ হলে আমরা তখন শপিং করি। তবে বিভিন্ন উৎসব ও বিশেষ দিনগুলোতে আমরা একসঙ্গে ঘুরি, বিশেষ করে আমাদের কারো জন্মদিন ও ঈদে। ঘোরার সময় আমরা অনেক আনন্দ করি। আমাদের মতো আরিজও ঘুরতে অনেক পছন্দ করে।’

এদিকে, ঈদের ছুটি কাটাতে বাইরে গেলেও দেশে ফেরার তারিখ এখনো ঠিক হয়নি বলে জানান অনন্ত জলিল। এর কারণ, ঘোরার ফাঁকে নিজের ব্যবসার কিছু কাজও করবেন তিনি। এ ছাড়া থাইল্যান্ড থেকে অন্য আরো একটি দেশে সপরিবারে তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান অনন্ত জলিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে