,

তাইজুল-রাবাদার পাশে শ্রীলঙ্কার লেগস্পিনার

news-image

স্পোর্টস ডেস্ক : বোলিংটা সেভাবে করেন না শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার হাসরাঙ্গা ডি সিলভা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে এসেছিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে। কিন্তু আজ অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে সাড়া জাগিয়েছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশের তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করার বিরল কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার এই তরুণ লেগস্পিনার।

জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে ডি সিলভার হাতে বল তুলে দিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেই ওভারে আট রান দিয়েছিলেন এই তরুণ লেগস্পিনার। এরপর আর তাঁকে হাত ঘোরানোর সুযোগ দেননি ম্যাথিউস। কয়েক ওভার পর আবার বোলিং করতে আসেন ডি সিলভা। ততক্ষণে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল জিম্বাবুয়ে। ৩৪তম ওভারে বোলিং করতে এসেই বাজিমাত করেছেন তিনি।

দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন ৩৮ রান করা ম্যালকম ওয়ালারের উইকেট। পরের বলে ডি সিলভা এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডোনাল্ড তিরিপানোকে। আর এর পরের বলে বোল্ড করে সাজঘরে পাঠান জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান টেন্ডাই চাতারাকে। ১৫৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। আর অভিষেকে হ্যাটট্রিক করার বিরল কীর্তি গড়েন ডি সিলভা।

এটি ছিল ওয়ানডে ক্রিকেটের ৪২তম হ্যাটট্রিক। ২০১৪ সালে ওয়ানডের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন তাইজুল ইসলাম। এক বছর পর তাঁর পাশে নাম লিখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আর এবার এ দুজনের সঙ্গী হলেন হাসরাঙ্গা ডি সিলভা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের