,

বিয়েতে কেন নববধূর মতো পোশাক পরেছিলেন মেসির মা?

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির-আন্তোনেল্লা রোকুজ্জোর বিয়েতে তাদের ছাপিয়ে গেছেন অন্য এক নারী। তিনি মেসির মা সেলিয়া মারিয়া চুক্কিত্তিনি। গত শুক্রবার রাতে মেসির-আন্তোনেল্লার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সবার সামনে বর-কনে হাসি মুখে ‘আই ডু’ বললেও তাদের পরিবারের মধ্যকার সম্পর্ক খুব একটা মধুর নয়। বিয়ের মতো অনুষ্ঠানে দুই পরিবার নিজেদের মধ্যে যতটুকু সম্ভব দূরত্ব রেখেছেন।

আর্জেন্টিনার রোজারিও শহরের যে বিলাসবহুল হোটেলটিতে বিয়ের আয়োজন করা হয় তাতে আলাদা আলাদা ফ্লোর ভাড়া নিয়েছিল দুই পরিবারের সদস্যরা। আর্জেন্টিনায় বিয়েতে শুধু নববধূই সাদা রঙের পোশাক পরেন। এটা খুব কড়াকড়িভাবে মানা হয়। বলতে গেলে এটিই দেশটির ঐতিহ্য। মেসির বিয়েতেও তার ব্যতিক্রম হয়নি। বিয়েতে কনে ছাড়া কোনো অতিথির গায়েই সাদা রঙের পোশাক দেখা যায়নি।

বিয়েতে আন্তোনেল্লার পরনের নজরকাড়া সাদা রঙের গাউনটি আনা হয়েছিল স্পেন থেকে একটি প্রাইভেট জেটে। সব অতিথি নিয়ম মানলেও ব্যতিক্রম দেখিয়ে আলোচনায় মেসির মা। পরিবারের সদস্য হয়েও ছেলের বউয়ের মুখ চুন করতে বিয়েতে তিনি সাদা রঙের পোশাক পরেছিলেন। সাদামাটা নয়, আন্তোনেল্লার পোশাকের চেয়ে বেশি নজর কেড়েছে তার পরা গাউনটি। ডিজাইনসহ সবকিছুতেই নববধূর পোশাককে ছাপিয়ে গেছে সেটি। অথচ বিয়েতে মেসির মায়ের কালো রঙের পোশাক পরা ছিল!

আন্তোনেল্লার সঙ্গে মেসির মায়ের শুরু থেকে সম্পর্কটা ভালো নয়। বিয়ের আগে সেই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়ে ওঠে। বিয়ে আগমুহূর্তে মেসি এসবকে গুজব বললেও তার মায়ের পোশাক কিন্তু ভিন্ন কথাই বলে! সূত্র : দ্য সান

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের