,

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন মালিক

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান শোয়েব মালিক বলেছেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ টি-২০ বিশ্বকাপ খেলতে চান তিনি।

এক সাক্ষাৎকারে মালিক বলেন, ‘আমার ফর্ম না থাকলে এবং বর্তমান ফিটনেস ধরে রাখতে না পারলে ৫০ ওভারের বিশ্বকাপ এবং এরপর ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ খেলে অবসর নেব। আইসিসির তিন ইভেন্টের শিরোপা জয়ী পাকিস্তানের প্রথম খেলোয়াড় হওয়া আমার লক্ষ্য।’

২০০৭-২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের নেতৃত্ব দেয়া মালিক বলেন, ‘ক্রিকেটে সব কিছুই নির্ভর করে ফর্ম ও ফিটনেসের ওপর। সব কিছুই নির্ভর করবে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে দলের জন্য আমি কতটা অবদান রাখতে পারি তার ওপর। বোঝা হয়ে গেছি মনে করলে আমি নিজেই জাতীয় দলের অংশ হতে চাইব না। আমি অবসর নেব। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর আমি এখন খুবই আশাবাদী যে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ আমরা জয় করতে পারি।’

৩৫ বছর বয়সী মালিক বলেন তিনি জানেন যে, ‘কিছু সাবেক খেলোয়াড় ও সমালোচকরা চান তিনি সরে গিয়ে পাকিস্তান দলে তরুণদের সুযোগ দেয়া হোক। ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে নজর দিতে চাই বলেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাবল সেঞ্চুরি করার পরও ২০১৫ সালের নভেম্বরে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছি। দলে আমার যথার্থতা প্রমাণ করতে পেরেছি বলে আমি মনে করছি। আমি মনে করি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর থেকে আমার পারফরমেন্সে-এর প্রমাণ মেলে।’

মালিক বলেন, বিশেষ করে আর কোন দলের অধিনায়কত্ব করবেন না সিদ্ধান্ত নেয়ার পর থেকে তিনি এখনো পাকিস্তানের হয়ে ও বিদেশী টি-২০ লীগগুলোতে খেলাটা উপভোগ করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের