,

নেইমারের বাইআউট ক্লজ ২২২ মিলিয়ন

news-image

 

স্পোর্টস ডেস্ক :বার্সেলোনা সুপারস্টার নেইমারের বাইআউট ক্লজ বেড়ে ২২২ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। ক্যাম্প ন্যুর সঙ্গে নেইমারের সাম্প্রতিক চুক্তির ফলে ব্রাজিলিয়ান অধিনায়কের বাইআউট ক্লজও বেড়েছে।

গত বছরের ১৬ অক্টোবর বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি হয় নেইমারের। ওই চুক্তিপত্রে নেইমারের বাইআউট ক্লজ ২০০ মিলিয়ন ইউরো ছিল। মৌসুম শেষে ব্রাজিলিয়ান এ তারকার বাইআউট ক্লজ আগের চেয়ে বেড়েছে।

গত মৌসুমে লা লিগা সহ উয়েফা চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও হাতছাড়া করেছে বার্সেলোনা। আগামী মৌসুমে হয়তো সেগুলো ফিরিয়ে সেরাটা জানান দিতে চাইবে কাতালান ক্লাবটি। আর এ জন্যই আক্রমনভাগের অন্যতম সেনানী নেইমারের বাইআউট ক্লজ বাড়িয়েছে ক্লাবটি। ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো যেন নেইমারকে নিতে ততটা আগ্রহী না হয় সেজন্যই হয়তো বার্সা বাইআউট ক্লজ বাড়িয়েছে।

গত কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইর মতো ক্লাবগুলো নেইমারের ওপর চোখ রাখছে। ২৫ বছর বয়সি এ তারকা বিশ্বের প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের একজন। ২০১৮ সালে দারুণ সম্ভাবনাময় এ তারকার এ বাইআউট ক্লজ ২৫০ মিলিয়ন ইউরোতে দাঁড়াতে পারে বলে মনে করছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের